× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:০৭ পিএম

এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক, রনি ও কাফি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে যুক্ত হয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনের মুখ মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নবাগতদের স্বাগত জানান।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা হয় বলে জানা যায়। পরে বিভিন্ন মামলায় আদালত থেকে অব্যাহতি পান তিনি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন ইসহাক সরকার। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে দলে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন এবং তরুণদের মধ্যে একটি আলাদা অবস্থান তৈরি করেছেন। এছাড়া নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!