ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পর্তুগালে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৪০ পিএম
ছবিটি ফেসবুক থেকে নেওয়া।

সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, পর্তুগালের লিসবনে বসবাসরত কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ হামলায় জড়িত।

শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনার দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আখতার হোসেনকে ঘিরে ডিম নিক্ষেপ করছেন, যা তার গায়ে লাগে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ির ঘটনাও দেখা যায়।

তবে এখন পর্যন্ত ঘটনাটির সুনির্দিষ্ট স্থান বা এটি কোনো অনুষ্ঠান চলাকালে ঘটেছে কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।