× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:২৮ এএম

চাটখিলে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:২৮ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে এবং কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ।

বিশেষ অতিথি ছিলেন- চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফ, চাটখিল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রেজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন পাটোয়ারী।

আরও বক্তব্য রাখেন- মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসি, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা পিন্টু, সাবেক ইউপি সদস্য সহিদ উল্যাহ, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আনিস আহমেদ, হাজী সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল হান্নান, জনতা বাজার কমিটির সভাপতি মিরাজ ভূঁইয়া, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক মনির হোসেন শুভ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, মীর হোসেন প্রমুখ।

এ সময় আট সদস্যবিশিষ্ট মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আংশিক কমিটির ঘোষণা করা হয়। যেখানে সভাপতি নির্বাচিত হয় শামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুস মিয়া, সহ-সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!