× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:০৫ এএম

আজ শেরপুরে যাচ্ছেন জামায়াতের আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:০৫ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে যাচ্ছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি শেরপুর শহরে একটি বড় জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় তিনি শ্রীবরদী উপজেলায় ২৮ জানুয়ারি সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন। নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনি ঐক্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। জনসভায় তিনি জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনি অঙ্গীকার তুলে ধরবেন। পাশাপাশি নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন বলে জানানো হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। শনিবার রাত ১০টার দিকে জনসভাস্থল পরিদর্শন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

পরিদর্শনকালে তিনি বলেন, পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের মূলধারায় আনার পরিকল্পনা রয়েছে এবং জামায়াত আমিরের এই জনসভা সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনসভায় জামায়াত ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Link copied!