ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০১ এএম
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল। ছবি : সংগৃহীত

শেরপুরে নির্বাচনি সহিংসতায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল (৩৪) হত্যা মামলার ৫৫নং আসামি। তিনি উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে ও ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনগাঁও এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে বনগাঁও এলাকার বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।