× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:০৫ পিএম

শেরপুর উপনির্বাচনে আহত কর্মীকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামায়াত কর্মী সিরাজুল ইসলামকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) তিনি হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশে বলেন, আদর্শকে আদর্শ দিয়েই মোকাবিলা করুন। সন্ত্রাসী কায়দায় কোনো আদর্শকে দমন করা যায় না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো নির্বাচনে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকারকে কঠোর নজর দিতে হবে।

হামলার নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। উপনির্বাচনে ভোটদানে বাধা প্রদান ও সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এবং শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।

Link copied!