× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫০ পিএম

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে: জামায়াত আমির

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫০ পিএম

সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। জাতি-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের প্রতি ইনসাফ কায়েম করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচার ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের মানুষ প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করা হবে, বাঁধকে শক্তিশালী করা হবে এবং নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। সিরাজগঞ্জের দুধ উৎপাদন শুধু ঢাকামুখী না করে সারা দেশের চাহিদা পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁতশিল্পনির্ভর শ্রমিকদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করা হবে।’

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘অনিয়ম, দুর্নীতি, চুরি ও চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না।’ তিনি জনগণকে দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানান।

নারীদের বিষয়ে তিনি বলেন, ‘জামায়াতসহ ১০দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করে, তারাই প্রকৃতপক্ষে নারীদের ক্ষতি করে।’

জুলাই মেমোরেন্ডাম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে জুলাইয়ের শহীদদের বিচার ও ওসমান হাদী হত্যার বিচার সম্ভব হবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে, তারা ভারতীয় আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।’

জনসভায় জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘যারা জুলাইকে অবহেলা করবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকাকালে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।’

এ ছাড়াও জনসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আবদুর রউফ, সিরাজগঞ্জ-৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী এস. এম. সাইফ মুস্তাফিজসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

Link copied!