যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত সন্দ্বীপ সমিতি ইউকের উদ্যোগে গত সোমবার (৯ মার্চ) বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার আয়োজনকে ঘিরে যুক্তরাজ্যে বসবাসরত সন্দ্বীপবাসীরা এক মহামিলন এবং আত্মশুদ্ধির মহোৎসবে অংশ নেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়।
এ সময় সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে আমজাদ হোসেন এবং অর্থ সম্পাদক হিসেবে ইমরান সারোয়ার ইশাদ নির্বাচিত হন।
এ ছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, ইউকের পক্ষ থেকে ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ব্যারিস্টার আলী রেজা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব যোগ করে।

