× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৩:০৩ পিএম

গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তার বিচার শুরু

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৩:০৩ পিএম

বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাদ। ছবি : সংগৃহীত

গত ২৩ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাদকে হত্যা এবং কয়েকজনকে আহত করার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তার শর্ট সার্ভিস কমিশন (টিজেপি) বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল আজহান মো. ওসমান সোমবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১০ জনের বেশি সেনাসদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতি এবং কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে সবসময় এসব শাস্তিমূলক ব্যবস্থার তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয় না বলেও জানান তিনি।

সেনাপ্রধান আরও বলেন, সামরিক বাহিনীর কোনো সদস্যই আইনের ঊর্ধ্বে নন এবং অপরাধে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, সশস্ত্র বাহিনীতে (এটিএম) র‍্যাগিং বা বুলিংয়ের মতো অপসংস্কৃতি দূর করতে বিশেষ ‘অ্যান্টি-বুলি টাস্কফোর্স’ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান।

তিনি বলেন, এ ধরনের নির্যাতন ও নিপীড়নমূলক আচরণ প্রতিরোধে সেনাবাহিনী ইতোমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে, যা সশস্ত্র বাহিনীর তিনটি শাখাতেই কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!