× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০২:৪৪ পিএম

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০২:৪৪ পিএম

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে।  এতে ৩ তিন নিহতসহ আহত হন শতাধিক মানুষ। পরে এই সংঘর্ষ ঘিরে ময়দানটি ঘিরে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৬ দিন পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে সেই নিষেধাজ্ঞা।

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

আরবি/জেআই

Link copied!