× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৯ পিএম

আর নেই মসজিদে নববীর মুয়াজ্জিন

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৯ পিএম

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান। ছবি : সংগৃহীত

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান। ছবি : সংগৃহীত

মদিনার পবিত্র মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।

‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, শেখ ফয়সাল নোমান ১৪২২ হিজরি (২০০১ খ্রি.) সালে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। তিনি বংশপরম্পরায় এই সম্মানিত দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন।

তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সে এ মহান দায়িত্বে নিযুক্ত হন।

শেখ ফয়সাল নোমান ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত প্রায় ২৫ বছর মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন নিবেদিতপ্রাণ খাদেম ও প্রিয় কণ্ঠস্বরকে হারাল।

Link copied!