× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:২১ পিএম

জেবুকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:২১ পিএম

জেবু ও জাইমা রহমান।

জেবু ও জাইমা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পারিবারিক পোষা প্রাণী বিড়ালকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাইমা রহমান। নিজের পোষা বিড়াল ‘জেবু’কে কেন্দ্র করে আবেগ, স্মৃতি ও দায়বদ্ধতার গল্প তুলে ধরেছেন তিনি।

জাইমা রহমান বলেন, জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবছি, ও যদি বিষয়টা বুঝতে পারত!

জাইমা রহমান জানান, জেবুকে যখন ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় আনা হয়েছিল, তখন সে কল্পনাও করেননি যে সে পরিবারের এত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এমনও হয়েছে, বাসায় ফিরে বাবা-মা আগে জেবুর খোঁজ নিয়েছেন, পরে তার।

তার ভাষায়, ‘আম্মু যখন বাগান করতেন বা পাড়ায় হাঁটতে যেতেন, জেবু তার চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরত।’

জাইমা রহমান লিখেন, সন্ধ্যায় আব্বুর অনলাইন মিটিংগুলো শেষ হওয়া পর্যন্ত তার কোলে গুটিসুটি মেরে বসে থাকত, মাথায় হাত বোলানোর আদর উপভোগ করত। আর আমার ক্ষেত্রে, জেবু যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে ফেলত; তার ছোট্ট পা আর কোমল ছোঁয়া দিয়ে যেভাবে পারে সেভাবেই সঙ্গ দিত।

তিনি আরও লিখেন, যারা প্রাণী পোষেন, তারা জানেন, পোষা প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন একটা দুনিয়ায় এসেছে। ওর ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা অনেক বড় আর কষ্টের, যেটা আমরা পুরোপুরি বুঝতেও পারি না।

জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য শিখেছে, বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে, আর ভাষা এক না হলেও একে অন্যকে ভালোবাসা আর যত্ন নেওয়ার সৌন্দর্য বুঝেছে। কারণ ভালোবাসা তো প্রজাতির সীমা মানে না।

ছোটবেলা থেকেই পশু-পাখির সঙ্গে বড় হয়েছেন জানিয়ে জাইমা রহমান বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে, যা সে হয়তো কল্পনাও করেনি।

জেবু সম্পর্কে একটা মজার তথ্য দিয়ে জাইমা বলেন, ও কখনো ‘মিউ মিউ’ করে না! একদমই না। আলমারিতে আটকে গেলেও না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে গোঁ গোঁ করে। আর যেসব বিড়াল ওর পছন্দ না, তাদের দিকে কিন্তু বেশ জোরেই চিৎকার করে!

Link copied!