× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:১৯ পিএম

মির্জা আব্বাস-পাটওয়ারীকে মেঘনা আলমের বার্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:১৯ পিএম

মেঘনা আলম। ছবি- সংগৃহীত

মেঘনা আলম। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঢাকা-৮ আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে একটি বার্তা দেন।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!’

পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মেঘনা আলম গণমাধ্যমকে বলেন, ‘পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চাই। কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।’

Link copied!