× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৩১ পিএম

ফেসবুকে জোবাইদা ও জাইমার আসল অ্যাকাউন্ট সম্পর্কে জেনে নিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৩১ পিএম

ডা. জোবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীত

ডা. জোবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া আইডি ও পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজধানীর গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রামের দুটি অ্যাকাউন্ট সম্প্রতি মেটা কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে। এ দুটি ছাড়া সামাজিক মাধ্যমে তার আর কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।

এ ছাড়া তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সামাজিক মাধ্যমে ডা. জোবাইদা রহমানের কোনো অ্যাকাউন্ট বা পেজ নেই। বেশকিছু ভুয়া পেজ থেকে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে।

মাহদী আমিন জানান, বিএনপির আইসিটি দপ্তর ইতোমধ্যে ৫০টির বেশি ভুয়া আইডি ও পেজ অপসারণ করেছে। আরও কিছু ভুয়া অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত করা হয়েছে, যেগুলো অপসারণের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রেক্ষাপটে বিএনপি নির্বাচন কমিশনের প্রতি ‘ফ্যাক্ট-চেকিং সেল’ গঠনের দাবি জানিয়েছে। মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে একটি কার্যকর ফ্যাক্ট-চেকিং সেল গড়ে তোলা হলে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।

বিএনপির পক্ষ থেকে গণমাধ্যম ও সাধারণ জনগণকে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Link copied!