× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:৪৭ পিএম

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে আজহারীর ক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:৪৭ পিএম

ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের আচরণকে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন।

গত শুক্রবার শরিফ ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন।

এ ঘটনার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মাওলানা আজহারী লেখেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, পরিস্থিতি সামাল দিতে চাইলে পুলিশ তুলনামূলক সংযত কৌশলেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারত।

তিনি আরও লেখেন, বিচার চাইতে আসা শিক্ষার্থীদের এভাবে নির্মমতার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সংযত, পেশাদার ও মানবিক আচরণ প্রত্যাশিত বলেও উল্লেখ করেন তিনি।

ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, এমন মারমুখী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Link copied!