× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৭ পিএম

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৭ পিএম

এনসিপির কয়েকজন নেতাসহ বিভিন্ন ব্যক্তির ফেসবুক পোস্ট। ছবি : রূপালী বাংলাদেশ

এনসিপির কয়েকজন নেতাসহ বিভিন্ন ব্যক্তির ফেসবুক পোস্ট। ছবি : রূপালী বাংলাদেশ

হঠাৎ করেই দুটি শব্দ ঘিরে ফেসবুকজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শব্দ দুটি হলো—‘ইনকিলাব জিন্দাবাদ’। এ নিয়ে সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে ঘিরে সরগরম ফেসবুক। তিনি সিরাজগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”

এ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

হাসনাত আবদুল্লাহর পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘মন্ত্রী বললেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা যাবে না। আর তিনি বললেন ‘ইনকিলাব জিন্দাবাদ’। দেখতে যেমন ঘাড়ত্যাড়া, মানুষটাও তেমন ঘাড়ত্যাড়া। লাভ ইউ হাসনাত আবদুল্লাহ।’ এভাবে আরও হাজারো মন্তব্য করেন তার সমর্থকরা।

এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদও পোস্ট দেন। তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ শুনলে ব্লিডিং হয়, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ শুনলে ব্লিডিং হয় না, মাননীয় মন্ত্রী?’

এ ছাড়াও দলটির একাধিক কেন্দ্রীয় নেতা প্রতিবাদী পোস্ট দিয়েছেন। তা ছাড়া আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

বিশেষ করে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন বক্তব্য দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাদের মতে, ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা যাবে। তবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান চলবে না।

Link copied!