× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

হাসপাতালের লিফটে তোলা হচ্ছে স্কুটার, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি রুমে লিফট ব্যবহার করে ব্যক্তিগত স্কুটার তোলার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, যে লিফট দিয়ে জরুরি রোগী আনা-নেওয়া করা হয় এবং চিকিৎসক-নার্সরা দ্রুত যাতায়াত করেন, সেই লিফটই ব্যক্তিগত গাড়ি তোলার কাজে ব্যবহার করা হয়েছে।

ডা. আব্দুর রহমান নামে এক চিকিৎক এ পোস্ট দেন। ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। এ ছাড়া তিনি সিসিডি (বারডেম), পিজিটি (সার্জারি), ডিওসি (চর্ম-যৌন) সম্পন্ন করেছেন এবং এফসিপিএস (অর্থোপেডিক্স) ও এফপি ডিগ্রিধারী। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বলে ফেসবুক প্রোফাইলে উল্লেখ করা হয়।

পোস্টদাতা ডা. আব্দুর রহমান দাবি করেন, হাসপাতাল প্রাঙ্গণে বাইকের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে স্কুটার ডিউটি রুম পর্যন্ত তোলা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হাসপাতাল ব্যক্তিগত সুবিধা নেওয়ার জায়গা নয়। আমরা সবসময় সিস্টেমকে দোষ দিই, কিন্তু নিয়ম না মানার অভ্যাসটা আমাদের নিজেদের। প্রশাসন বদলালেই কিছু বদলাবে না, যদি আচরণ না বদলায়। আমরা এখনো পাবলিক স্পেসকে নিজের সম্পত্তি মনে করি।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি সামনে আসার পর অনেকে হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে শৃঙ্খলা ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!