× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:০৮ এএম

এবার মেয়র পদে লড়াইয়ের ঘোষণা নীলা ইসরাফিলের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:০৮ এএম

নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত

নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল।

মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্য নিয়েই তার এই সিদ্ধান্ত। এ জন্য তিনি নগরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

ঘোষণার পর দেওয়া আরও দুটি পোস্টে তিনি রাজনৈতিক বার্তা তুলে ধরেন। একটি পোস্টে ভোটারদের উদ্দেশে প্রশ্ন রাখেন এবং অন্য পোস্টে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগরীতে পরিণত করবেন।

তিনি আরও বলেন, তার নেতৃত্বে নগর প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং একটি আধুনিক নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জানা যায়, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পর নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। পরে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি দলটির পদ থেকে সরে দাঁড়ান।

রূপালী বাংলাদেশ

Link copied!