× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

মাদানী যেভাবে শ্বশুর হলেন ৯ বিয়ে করা মুফতী কাসেমীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

মুফতি মামুনুর রশিদ কাসেমী ও রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত

মুফতি মামুনুর রশিদ কাসেমী ও রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিয়ে করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী। এ নিয়ে অন্তর্জালে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পোস্টে কীভাবে রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে তার শ্বশুর হলেন এ বিষয়ে তিনি লিখেছেন, অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি... হাফেজ ইমাম উদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, তাই তিনি আমার দুলাভাই। তার ২য় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার ২য় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই।

তিনি আরও লিখেন, এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজন এখন ভায়রা ভাই। বলতে গেলে, অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে, তাই না?

তথ্য মতে, আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও ইসলামী বক্তা মুফতি মামুনুর রশিদ কাসেমী এ পর্যন্ত ৯টি বিয়ে করেছেন। এজন্য ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সাথে প্রতারণা ও নির্যাতন (নারী ও শিশু নির্যাতন দমন আইন) মামলায় ঢাকা কেরানীগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেপ্তারও করে।

পুলিশের তথ্য, তিনি ৯টি বিয়ে করেছেন, যার মধ্যে বর্তমানে চারজন স্ত্রী রয়েছেন। এ ছাড়া, তিনজন তাকে ডিভোর্স (তালাক) দিয়েছেন এবং অন্য দুজন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

Link copied!