× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১২:৫১ এএম

হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১২:৫১ এএম

আসিফ আকবর। ছবি : সংগৃহীত

আসিফ আকবর। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি ‘জুলাই আন্দোলন’ ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট লক্ষ্য নয়; বরং এটি একটি দিকনির্দেশনা। তার মতে, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমেই এই রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া সফল হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন সহজ কোনো ঘটনা ছিল না। তার ভাষায়, ‘আমার দেখা শতাব্দীর অন্যতম শক্তিশালী স্বৈরশাসকের পতন কখনোই সহজ ছিল না।’

স্ট্যাটাসে তিনি বাংলাদেশের জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের নেতৃত্ব এবং তাদের ত্যাগের কথাও উল্লেখ করেন। পাশাপাশি আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

আসিফ আকবরের মতে, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে জুলাই আন্দোলন পুরোপুরি প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। তবে তিনি মনে করেন, এর অর্থ এই নয় যে আন্দোলনের চেতনা শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। সময়ের সঙ্গে প্রচলিত রাজনৈতিক ধারায় পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে রাজনৈতিক দলগুলোর প্রতি তরুণদের মানসিকতা ও চিন্তাভাবনা বোঝার আহ্বান জানান এই সংগীতশিল্পী। অন্যথায় ভবিষ্যতে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Link copied!