× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম

হাদির ওপর হামলাকারীরা দেশেই আছে, দাবি জুমার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম

জুমা ও হাদি। ছবি- সংগৃহীত

জুমা ও হাদি। ছবি- সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

এদিকে বলা হচ্ছে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছে। কিন্তু এ তথ্য মানতে নারাজ ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সব তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবু তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না—এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’

আসামি পালায়নি জানিয়ে জুমা বলেন, ‘দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে অথবা পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান এটা। এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে।’

অনেক কষ্টে ধৈর্য ধরে আছেন জানিয়ে জুমা বলেন, ‘পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সবার নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা।’

Link copied!