× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:২০ পিএম

বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:২০ পিএম

বিপিএলের লোগো। ছবি- সংগৃহীত

বিপিএলের লোগো। ছবি- সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সঙ্গে আলোচনা করে বিপিএল গভর্নিং কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের ১২তম আসরটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে আয়োজন করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ২৬ ডিসেম্বর সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। প্রস্তুতি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে গভর্নিং কাউন্সিল খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং সংশ্লিষ্ট অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছে। সকল অংশগ্রহণকারীর জন্য কার্যকর প্রস্তুতি নিশ্চিত করাই এখন এ পরিকল্পনার মূল লক্ষ্য।

এতে বলা হয়েছে, গণজমায়েত নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল বড় ধরনের জনসমাগম হয় এমন কোনো প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠান বা জমকালো উদ্বোধন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!