× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৪০ পিএম

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৪০ পিএম

ব্রাজিল জাতীয় ফুটবল দল। ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দল। ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দল তাদের ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের সঙ্গে মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর পাঁচ দিন পর ৩১ মার্চ অরল্যান্ডোতে তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বোস্টনের জিলেট স্টেডিয়ামে, যেখানে আসন্ন বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজন হবে। চোট-আঘাত না থাকলে এই ম্যাচে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে।

ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে খেলেছিল, যেখানে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তাদের হারিয়েছে।

৩১ মার্চ অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ খেলবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে বড় ব্রাজিলীয় কমিউনিটির কারণে এই ভেন্যুর বিশেষ গুরুত্ব রয়েছে।

ক্রোয়েশিয়া ২০১৮ সালে রানার্সআপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ব্রাজিলকে বিদায় দিয়েছিল।

দুটি ম্যাচের জন্য ব্রাজিল দলের ঘাঁটি হবে অরল্যান্ডোর ‘ইএসপিএন কমপ্লেক্স’, যেখানে খেলোয়াড়রা থাকবেন এবং অনুশীলন করবেন।

ব্রাজিল দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, এগুলো হবে বিশ্বের সেরা দুই দলের বিপক্ষে শীর্ষ মানের ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের দারুণ সুযোগ।ল্যান্ডের বিপক্ষে।

রূপালী বাংলাদেশ

Link copied!