× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৩৪ পিএম

রক্ষণে টালমাটাল রিয়াল, নজর যাদের দিকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৩৪ পিএম

রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে দেখা দিয়েছে দুর্বলতা। এদের মিলিতাওয়ের দীর্ঘমেয়াদি ইনজুরি এবং ডিন হুইসেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় নতুন ডিফেন্ডার খোঁজার পথে হাঁটছে স্প্যানিশ জায়ান্টরা।

ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদনে বলা হয়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক এখন রিয়াল মাদ্রিদের প্রধান লক্ষ্য। শক্তিশালী রক্ষণ, বল নিয়ন্ত্রণ এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার কারণে ক্লাবের ট্রান্সফার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। শ্লটারবেকের বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে।

শুধু শ্লটারবেক নন, রিয়ালের নজরে আছেন ক্রিস্টাল প্যালেসের ইংলিশ ডিফেন্ডার মার্ক গুয়েহিও। আসন্ন মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুয়েহি রিয়াল মাদ্রিদকে নিজের ‘স্বপ্নের ক্লাব’ মনে করেন এবং সেখানে ইংল্যান্ড সতীর্থ জুড বেলিংহামের সঙ্গে খেলতে আগ্রহী।

এদিকে, উচ্চ বেতন দাবির কারণে বায়ার্ন মিউনিখের দায়োত উপামেকানো এবং লিভারপুলের ইব্রাহিমা কোনাতেকে আপাতত বিবেচনার বাইরে রেখেছে রিয়াল কর্তৃপক্ষ।

রক্ষণ ছাড়াও মাঝমাঠ শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে লস ব্লাঙ্কোসদের। নেদারল্যান্ডসের ক্লাব এজেড আলকমারের তরুণ তুর্কি প্রতিভা স্মিতকে দলে টানতে আগ্রহী রিয়াল। তবে তাকে নিতে গেলে প্রায় ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে।

নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান স্মিতের প্রশংসা করে বলেছেন, তার খেলার ধরন অনেকটা বার্সেলোনার তারকা পেদ্রির মতো। দুই পায়েই সমান দক্ষতা, দুর্দান্ত ভিশন ও গেম কন্ট্রোল তাকে আলাদা করে তুলেছে।

টনি ক্রুসের অবসর এবং লুকা মদ্রিচ চলেও যাওয়ার ফলে রিয়ালের মাঝমাঠে যে শূন্যতা তৈরি হয়েছে, তা স্পষ্ট হয়ে উঠছে চলতি মৌসুমে। জুড বেলিংহাম ও আরদা গুলের আক্রমণাত্মক ভূমিকায় ভালো করলেও মাঝমাঠের ভারসাম্য রক্ষায় ঘাটতি দেখা যাচ্ছে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ট্রান্সফার লক্ষ্যগুলোর ওপর কড়া নজর রাখছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও।

বিশেষ করে নিকো শ্লটারবেক ও মার্ক গুয়েহিকে ঘিরে দুই ক্লাবের মধ্যে নতুন করে ট্রান্সফার লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জানুয়ারি থেকেই গুয়েহির সঙ্গে আলোচনার সুযোগ থাকায় এই দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!