× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৫৯ পিএম

টানা দ্বিতীয় হার এমআই কেপটাউনের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৫৯ পিএম

রায়ান রিকেলটন। ছবি : সংগৃহীত

রায়ান রিকেলটন। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো নিজেদের মাঠে এসএ২০-এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করতে নেমেও ব্যর্থ হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমআই কেপটাউন। টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে তারা। অন্যদিকে, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পেল প্রিটোরিয়া ক্যাপিটালস।

নিউল্যান্ডসে আগে ব্যাট করে শুরুতেই চাপে পড়ে প্রিটোরিয়া। পঞ্চম ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৩৮ রানেই ৩ উইকেট। তবে চতুর্থ উইকেটে শাই হোপ ও উইহান লুবের ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ১৫ ওভারে স্কোর পৌঁছে যায় ১২৬ রানে।

মিডল অর্ডার ভাঙার পর শেষ ওভারগুলোতে ঝড় তোলেন ডেওয়াল্ড ব্রেভিস ও শেরফানে রাদারফোর্ড। মাত্র ২৭ বলে ৮৪ রানের বিধ্বংসী জুটিতে শেষ তিন ওভারেই আসে ৭২ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রিটোরিয়া ক্যাপিটালস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে এমআই কেপটাউন। নবম ওভারে স্কোর ছিল ১০০ রান ২ উইকেটে, তখনো তারা প্রয়োজনীয় রানের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু হঠাৎ ধস নামে ব্যাটিং লাইনে।

মাত্র ৩৫ রানের মধ্যে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ১৫ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বড় ব্যবধানে, ৮৫ রানে ম্যাচ জিতে নেয় প্রিটোরিয়া।

বল হাতে ব্যাটিংয়ের মতোই নায়ক ছিলেন রাদারফোর্ড। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। কেশব মহারাজ নেন ৩ উইকেট। অপরদিকে, ক্যাগিসো রাবাদা দীর্ঘ বিরতির পর ফিরেও আলো ছড়ান, নেন ২ উইকেট। এই জয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস পাঁচ পয়েন্ট তুলে নেয়।

সংক্ষিপ্ত স্কোর

প্রিটোরিয়া ক্যাপিটালস: ২২০/৫

এমআই কেপটাউন: ১৩৫

ফল: প্রিটোরিয়া ক্যাপিটালস জয়ী ৮৫ রানে

রূপালী বাংলাদেশ

Link copied!