× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:০২ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে যা বলল ভারত সরকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে রিলিজ করার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনা ক্রিকেট মাঠ ছাড়িয়ে রাজনীতির ক্ষেত্রেও প্রবেশ করেছে।

ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে, তারা সব অংশগ্রহণকারী দেশকে উষ্ণভাবে স্বাগত জানাতে প্রস্তুত। তবে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে কি না, তা সম্পূর্ণভাবে ঢাকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

শুক্রবার ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে বাংলাদেশ সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া দেখাবে না।

প্রতিবেদনে আরও জানা যায়, এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তা সম্পূর্ণভাবে তাদের নিজের সিদ্ধান্ত।

এবং পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে আলাদা ক্রীড়া নীতি রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক খেলা হয় না এবং সিরিজ আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি মেনে চলা হয়। তবে বাংলাদেশকে নিয়ে কোনো বাধা নেই। ভারত সরকার নিশ্চিত করেছে, বাংলাদেশ দল খেললে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ দল কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয়বারের মতো আইসিসিকে চিঠি দিয়েছে এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে।

বিসিবির সূত্র জানায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে তারা ভারতে যাওয়া ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!