× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:০১ পিএম

বাংলাদেশকে ৩ পরামর্শ আইসিসির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:০১ পিএম

বাংলাদেশকে  ৩ পরামর্শ দিয়েছে আইসিসি। ছবি- সংগৃহীত

বাংলাদেশকে ৩ পরামর্শ দিয়েছে আইসিসি। ছবি- সংগৃহীত

আইপিএল থেকে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নতুন টানাপোড়েনের মুখে পড়েছে। এই ঘটনার জেরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়।

এমন পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি তিনটি বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইসিসির পাঠানো চিঠির বরাত দিয়ে তিনটি শঙ্কার কথা তুলে ধরেন:

১. মোস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন: আইসিসির নিরাপত্তা টিম পরামর্শ দিয়েছে যে, বাংলাদেশ দলের তারকা বোলার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত না করা উচিত।

২. পতাকা ও জার্সিতে সতর্কতা: ভারতে খেলার সময় বাংলাদেশি দর্শকদের জাতীয় পতাকা ও জার্সি নিয়ে চলাচলে সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে।

৩. নির্বাচন ও রাজনৈতিক ঝুঁকি: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা দলটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আইসিসির এই তিনটি পরামর্শ নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে দলের প্রধান বোলারকে বাদ দিয়ে দল গঠন এবং দর্শকদের চলাফেরায় বিধিনিষেধ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সরকার ও বিসিবি এখন এই পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

Link copied!