× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

হাসপাতালে ভর্তি আফগান পেসার শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

শাপুর জাদরান। ছবি : সংগৃহীত

শাপুর জাদরান। ছবি : সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের তারকা পেসার শাপুর জাদরান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছে জাদরানের পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গত কয়েক দিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন শাপুর জাদরান। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার অসুস্থতার খবর জানান তার ভাই ঘামাই জাদরান। ওই পোস্টে তিনি বলেন, শাপুরের অবস্থা খুবই গুরুতর এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আফগানিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র জানায়, শাপুর জাদরানের শরীরে শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। এ কারণে তার শারীরিক জটিলতা আরও বেড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান আফগানিস্তান ক্রিকেটের উত্থানপর্বের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 

প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে মোট ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ওয়ানডেতে তিনি ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট নিয়েছেন।

২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আফগানিস্তানের প্রথম ওয়ানডে বিশ্বকাপেও খেলেছিলেন শাপুর জাদরান। ওই বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে জয়সূচক রান করেছিলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!