× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৩৯ পিএম

আরবেলোয়া যুগে রিয়ালের রাজকীয় শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৩৯ পিএম

জোড়া গোল দিয়ে ভিনির সঙ্গে এমবাপ্পে। ছবি : সংগৃহীত

জোড়া গোল দিয়ে ভিনির সঙ্গে এমবাপ্পে। ছবি : সংগৃহীত

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে এক নতুন রিয়াল মাদ্রিদকে দেখল ফুটবল বিশ্ব। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরী পারফরম্যান্সে ফরাসি ক্লাব মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 

এই বিশাল জয়ে ৩৬ দলের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে শেষ ১৬-র পথ প্রায় নিশ্চিত করে ফেলল ‘লস ব্লাঙ্কোস’রা।

সান্তিয়াগো বার্নাব্যু দেখল সাবেক ক্লাবের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী রূপ। ম্যাচের মাত্র ৫ মিনিটেই ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো ও ফেদেরিকো ভালভার্দের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল জালে জড়ান এমবাপ্পে। ২০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড। এদুয়ার্দো কামাভিঙ্গার তৈরি করে দেওয়া সুযোগে ভিনিসিয়ুসের পাস থেকে ক্লিনিক্যাল ফিনিশ করেন তিনি।

মোনাকো ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের শেষে জর্ডান তেজের শট ক্রসবারে লেগে ফিরে এলে তাদের ভাগ্য সহায় হয়নি। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে।

তরুণ আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো ভিনিসিয়ুসের পাস থেকে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ গোলটি পান। এরপর ভিনিসিয়ুসের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান মোনাকোর ডিফেন্ডার থিলো কেরার।

খেলার ৬৩ মিনিটে আর্দা গুলেরের পাস থেকে বক্সের ভেতর জোরালো শটে গোল উৎসবের অংশ হন ভিনিসিয়ুস নিজেও। ভিনির গোলে স্কোর গিয়ে দাঁড়ায় ৫-০।

ম্যাচের শেষদিকে দানি সেবাইয়োসের ভুলে মোনাকোর জর্ডান তেজে একটি গোল শোধ করলেও তা বড় পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে গোলকিপারকে কাটিয়ে রিয়ালের ষষ্ঠ গোলটি করেন জুড বেলিংহাম, যা সেবাস্তিয়ান পোকোনিওলির শিষ্যদের বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!