× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:২৯ পিএম

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:২৯ পিএম

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে ১৫ সদস্যের দল। দলের নেতৃত্বে থাকছেন সালমান আগা, সাবেক অধিনায়ক বাবর আজমও স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান জায়গা পাননি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলের নাম ঘোষণা করেন নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন।

ঘোষিত দলে সালমান আগা, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন। বাকি ৯ ক্রিকেটার আগেও এক বা একাধিক বিশ্বকাপে অংশ নিয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারত সফরে না গেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

সূচি অনুযায়ী, পাকিস্তান আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের বিশ্বকাপ দল

সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

রূপালী বাংলাদেশ

Link copied!