× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৩ এএম

২০ ওভারের ম্যাচ ১০ ওভারে জিতল ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৩ এএম

মাত্র ১৪ বলে ফিফটি করেন অভিষেক শর্মা। ছবি: বিসিসিআই

মাত্র ১৪ বলে ফিফটি করেন অভিষেক শর্মা। ছবি: বিসিসিআই

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ১০ সহজে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় স্বাগতিক ভারত। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।

গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতেই বড় ধাক্কা খায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই ২ বলে ১ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রও ব্যর্থ হন।

অপর ওপেনার টিম সেইফার্ট ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১২ রান করে দলের ৩৪ রানের মাথায় আউট হন তিনি। এরপর গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। কৌশলী ব্যাটিংয়ে চাপ সামাল দেন দুজন।

২৩ বলে ৩২ রান করে চ্যাপম্যান আউট হন দলীয় ৮৬ রানের মাথায়। ড্যারিল মিচেল করেন ৮ বলে ১৪ রান। ফিলিপস ফিফটির কাছাকাছি গিয়েও থেমে যান—৪০ বলে ৪৮ রান করে আউট হন তিনি। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

শেষদিকে মিচেল স্যান্টনার ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ ওভারে আউট হলেও তাঁর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ১৭ রান খরচায় নেন ৩ উইকেট। হার্দিক পান্ডিয়া ও রবি বিষ্ণই নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় ভারত। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সাঞ্জু স্যামসন। এরপর অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধেন ঈশান কিষাণ। শুরু থেকেই দুজন খেলেন আক্রমণাত্মক ক্রিকেট।

১৩ বলে ২৮ রান করে ঈশান আউট হন দলীয় ৫৩ রানের মাথায়। তবে অভিষেক শর্মা ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি। ১২ বলে ফিফটির রেকর্ড এখনও যুবরাজ সিংয়ের দখলে।

২০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন অভিষেক। অপর প্রান্তে সূর্যকুমার যাদব ২৬ বলে অপরাজিত ৫৭ রান করেন। মাত্র ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও ইশ সোধি একটি করে উইকেট নেন। এই জয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!