× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৩৬ পিএম

ভারতে নিপাহর পর বাতাসে বিষ, শঙ্কায় বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের নিপাহ ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন করে সামনে চলে এসেছে তীব্র বায়ুদূষণ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম—মুম্বাইয়ের ‘অস্বাস্থ্যকর’ বাতাস। 

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খোদ মাঠে নামা ক্রিকেটারদেরও এখন জীবন বাঁচাতে মাস্কের ওপর ভরসা করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বাই ও দিল্লির মধ্যকার রঞ্জি ট্রফির ম্যাচে এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। মুম্বাইয়ের ব্যাটিং তারকা সারফরাজ খান, তার ভাই মুশির খান এবং স্পিনার হিমাংশু সিংকে দেখা যায় মুখে মাস্ক পরে ফিল্ডিং করতে। 

জানা গেছে, একিউআই ১৬০ ছাড়িয়ে যাওয়ায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে, যা খেলোয়াড়দের শ্বাস-প্রশ্বাসে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে।

এ বিষয়ে মুম্বাইয়ের পেসার মোহিত আভাস্থি জানান, শহরের যত্রতত্র নির্মাণকাজের ফলে ধুলোবালি ও দূষণ চরমে পৌঁছেছে। 

তিনি আরও বলেন, খেলোয়াড়রা শ্বাস নিতে সমস্যায় পড়ছিল। তাই মাস্ক পরাটা ফ্যাশন নয়, প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছিল। মাঠে এটা নিয়ে কোনো ঠাট্টাও হয়নি। কারণ পরিস্থিতি এতটাই গুরুতর ছিল।

এদিকে, বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র এক সপ্তাহ। সূচি অনুযায়ী মুম্বাইয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে বিশ্বের সেরা অ্যাথলেটরা নিজেদের সক্ষমতার পরীক্ষা দেবেন, সেখানে এমন দূষণ পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

নিপাহ ভাইরাসের ধাক্কা সামলে ওঠার আগেই এই বায়ুদূষণ বিসিসিআই ও আইসিসির জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!