মার্কাস র্যাশফোর্ড বেঞ্চ থেকে উঠে এসে গোল করলেন। প্রথমার্ধে এলচে সমতা ফেরালেও তার ওই গোলেই বার্সেলোনার সহজ জয় নিশ্চিত হয়।
ভালেরোর এস্তাদিও মার্তিনেজে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। ২২ ম্যাচে ১৮তম জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ফর্মে থাকা লামিনে ইয়ামাল বার্সাকে শুরুতে এগিয়ে দেন। ১৯৭৪ সালের পর থেকে কখনো অতিথিদের না হারানো এলচে আলভারো রদ্রিগেজের গোলে সমতা ফেরায়।
বিরতির আগে ফেরান তোরেস বার্সেলোনাকে ফের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে রাফিনহার বদলি নেমে র্যাশফোর্ড জয়সূচক গোল করেন। তার কিছুক্ষণ আগেহ অ্যাডাম বোয়ার এলচেকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন