× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫৭ পিএম

বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫৭ পিএম

জ্যোতি-মোস্তারির ৫৭ রানের অপরাজিত জুটির ওপর ভর করেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ।  ছবি : সংগৃহীত

জ্যোতি-মোস্তারির ৫৭ রানের অপরাজিত জুটির ওপর ভর করেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ছবি : সংগৃহীত

টানা ছয় জয়ে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই আসর শেষ করল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নিল লাল-সবুজরা। ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

অধিনায়ক জ্যোতি ৪৪ বলে ৭ চারে ৫০ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী সোবানা মোস্তারি ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থেকে ৫৭ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।

শুরুর দিকে অবশ্য লাল-সবুজদের ওপেনাররা চাপের মুখে পড়েন। মাত্র ৬ রান তুলতেই সাজঘরে ফিরেছিলেন দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০)। তৃতীয় উইকেটে জ্যোতির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে শারমিন আক্তার। ২৮ বলে ১৩ রানে বিদায় নিলে সোবানা যোগ্য সঙ্গ দেন জ্যোতির।

বল হাতে বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও মারুফা আক্তার যথেষ্ট কার্যকর ভূমিকা রেখেছেন। নাহিদা ৪ ওভারে ১ মেডেন দিয়ে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন। মারুফা ৪ ওভারে ১৪ রান খরচায় ১ উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস ৬ উইকেটে ১০২ রানেই থামে।

এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। সুপার সিক্সে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে তারা বাছাইপর্বে চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের পাশাপাশি ১২টি দেশ অংশ নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!