× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:০৭ পিএম

একদিকে বিশ্বকাপ বয়কটের হুমকি, অন্যদিকে ফ্লাইটের টিকিট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:০৭ পিএম

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল এই মহারণে অংশ নেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্য এবং রহস্যময় নীরবতা জন্ম দিয়েছে হাজারো প্রশ্ন।

পিসিবিপ্রধান মহসিন নাকভি জানিয়েছিলেন, শুক্রবারের (৩০ জানুয়ারি) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু সে সময় পেরিয়ে গেলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সর্বশেষ তথ্যমতে, পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে বোর্ড। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত ফয়সালা হতে পারে বলে জানা গেছে।

পিসিবির চেয়ারম্যানের রহস্যময় আচরণের মধ্যেও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, পাকিস্তান দল ইতোমধ্যে ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যাওয়ার টিকিট নিশ্চিত করেছে।

মজার ব্যাপার হলো, বর্তমান পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই ফ্লাইটে কলম্বো যাওয়ার কথা রয়েছে শাহিন-বাবরদের।

অনেকেই আবার মন্তব্য করেছেন, আইসিসির কাছে নিজেদের গুরুত্ব বাড়াতে এই ‘অপেক্ষা করো এবং দেখো’ নীতি গ্রহণ করেছেন নাকভি।

কেন এই অনিশ্চয়তা?

মূলত বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আইসিসির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এবং ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের রেশ ধরে পাকিস্তান এই ‘বয়কট’  সিদ্ধান্ত। 

এদিকে, পাকিস্তান যদি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে, তবে আইসিসি বড় ধরনের আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞার পথে হাঁটতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!