× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:০৫ পিএম

দেশের ক্রিকেট কাঠামো পুনর্গঠনে বিসিবির নতুন উদ্যোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত দেশের ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটের মানোন্নয়ন, খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আয়োজিত এক সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় নির্বাচনের বর্তমান পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে বয়স জালিয়াতি রোধ এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করতে কঠোর যাচাই-বাছাই চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তৃণমূল পর্যায়ে মানসম্মত খেলোয়াড় গড়ে তুলতে সংশ্লিষ্ট কোচদের জন্য বিশেষ পুরস্কার বা ইনসেনটিভ ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জেলা ও বিভাগীয় কোচদের বেতন কাঠামো নির্ধারণ এবং তাদের জন্য একটি সুস্পষ্ট ক্যারিয়ার গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কোচদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ সিলেবাস প্রণয়নের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথাও জানানো হয়।

ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করতে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে ‘ন্যাশনাল ক্রিকেট একাডেমি’ কার্যক্রম চালুর পরিকল্পনা করছে বিসিবি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সব স্তরের খেলোয়াড়দের তথ্য সংরক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!