× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৪৫ পিএম

সাড়ে ৬ কোটিতে নতুন দলে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৪৫ পিএম

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ পড়ার আক্ষেপ দ্রুতই ঘুচল বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটি তাকে অবজ্ঞা করলেও পাকিস্তানের পিএসএল তাকে বরণ করে নিল রাজসিক সম্মানে। 

নিলামের জন্য অপেক্ষা না করে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

লাহোর কালান্দার্সের সঙ্গে মুস্তাফিজের এই চুক্তির আর্থিক মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর আগেও ২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও পুরোনো ঠিকানায় ফিরলেন এই তারকা পেসার।

লাহোর কালান্দার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে লিখেছে, আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন তিনি।

আইপিএলের ২০২৬ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। 

অভিযোগ উঠেছে, ভারতের নির্দিষ্ট কিছু সংগঠনের চাপের মুখে এবং দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের বলি হয়েছেন মুস্তাফিজ। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে।

মুস্তাফিজের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাকে নিলামের আগে ‘ডিরেক্ট সাইনিং’ হিসেবে নিশ্চিত করেছে লাহোর।

রূপালী বাংলাদেশ

Link copied!