× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৮ পিএম

নতুন চুক্তিতে কোহলি-রোহিতের অবনমন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ২০২৫-২৬ মৌসুমের জন্য বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় বড় ধরনের রদবদল এনেছে বোর্ড, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘এ প্লাস’ ক্যাটাগরি বাতিল করা। 

ফলে, দীর্ঘদিনের শীর্ষ তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা শীর্ষস্থান হারিয়ে অবনমন হয়েছেন 'গ্রেড বি'-তে।

সর্বোচ্চ গ্রেড ‘এ’-তে স্থান পেয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার। টেস্ট অধিনায়ক শুভমান গিল, পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবারের চুক্তির সর্বোচ্চ স্তরে জায়গা করে নিয়েছেন।

ভারতের দুই ব্যাটিং মহীরূহ, বিরাট কোহলি ও রোহিত শর্মা, গত মৌসুমে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকলেও এবার নিচে নেমে গ্রেড বি-তে অবস্থান করছেন।

তাদের সাথে এই গ্রেডে আছেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত এবং সূর্যকুমার যাদবের মতো তারকা ক্রিকেটাররা। মোট ১১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এই গ্রেডে।

সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছেন পেসার মোহাম্মদ শামি। গত মৌসুমে গ্রেড ‘এ’-তে থাকা এই পেসার এবার পুরোপুরি বাদ পড়েছেন তালিকা থেকে। শামির সাথে আরও বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান, রজত পাতিদার, মুকেশ কুমার এবং তরুণ ব্যাটার সরফরাজ খান।

রূপালী বাংলাদেশ

Link copied!