× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৪৯ পিএম

বার্সেলোনার রাস্তায় সেই ঐতিহাসিক পোস্টার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বার্সেলোনা শহরের কেন্দ্রস্থলে গত মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে এক চমকপ্রদ দৃশ্য দেখেন স্থানীয়রা। শহরের একটি বিশালাকার বিলবোর্ডে দেখা যায় লিওনেল মেসির সেই আইকনিক ছবি— যেখানে তিনি রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোল করে নিজের ১০ নম্বর জার্সি খুলে দর্শকদের দেখাচ্ছেন।

ব্যানারটিতে লেখা রয়েছে ‘Ganas de volver a verte’ (তোমাকে আবারও দেখার অপেক্ষায়)।

এই বিলবোর্ডটি মূলত বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মার্ক সিরিয়ার নির্বাচনী প্রচারণার অংশ। মজার ব্যাপার হলো, বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা যখন মাদ্রিদে ব্যানার টাঙিয়েছিলেন, তখন তার স্লোগান ছিল ‘তোমাদের সবাইকে দেখার অপেক্ষায়’। 

মার্ক সিরিয়ার দাবি, মেসির ঘনিষ্ঠ মহলের অনুমতি নিয়েই এই ব্যানার লাগানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা আমাদের আইডলকে (মেসি) খুব বাজেভাবে বিদায় দিয়েছিলাম। তাকে ফিরতেই হবে। ক্লাবের বর্তমান ও ভবিষ্যতের জন্য তার ফিরে আসা অপরিহার্য।

তবে সমর্থকদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, সিরিয়া মেসিকে খেলোয়াড় হিসেবে ফেরানোর কথা বলছেন না। তার পরিকল্পনা আরও সুদূরপ্রসারী। 

তার মতে, বার্সেলোনা যদি ভবিষ্যতে আর্লিং হালান্ডের মতো তারকাকে সই করাতে চায়, তবে মেসিকে ক্লাবের ‘কৌশলগত অংশীদার’ হিসেবে প্রয়োজন। অর্থাৎ, মাঠের বাইরে ক্লাবের দূত বা গুরুত্বপূর্ণ পদে মেসিকে দেখতে চান তিনি।

লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন। সম্প্রতি তিনি ক্লাবটির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২০২৬ সালে মিয়ামির নতুন স্টেডিয়াম ‘মিয়ামি ফ্রিডম পার্’’ উদ্বোধনের মূল আকর্ষণও তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!