× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:২৭ পিএম

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গতকাল ২১ ফেব্রুয়ারি কলম্বোর বৃষ্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পণ্ড হওয়ার পর ক্রিকেট বিশ্বের নজর এখন আহমেদাবাদে। আজ রোববার (২২ ফেব্রুযারি) সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত, যা আজকের লড়াইকে দিচ্ছে বাড়তি মাত্রা।

এই ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের ওপেনার অভিষেক শর্মা। আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই বাঁহাতি ব্যাটার শেষ তিন ম্যাচে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন। তবে অফ-ফর্মে থাকা এই ওপেনারের ওপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি বরং তাদের নিয়েই চিন্তিত। এটি একটি দলীয় খেলা এবং এমন চড়াই-উতরাই আসতেই পারে। দল চায় সে তার নিজস্ব আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলুক।

টানা ১২ ম্যাচে অপরাজিত থাকলেও ভারতের ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা অস্বস্তি রয়ে গেছে। তবে সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছেন বোলাররা। বিশেষ করে স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছেন বিধ্বংসী ফর্মে। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি এখন ভারতের প্রধান ভরসা। আহমেদাবাদের উইকেটে স্পিন ধরলে বরুণ আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

অন্যদিকে এইডেন মারক্রামের দক্ষিণ আফ্রিকা এবার বেশ গোছানো। কেশব মহারাজের স্পিন বিষে নীল হচ্ছে প্রতিপক্ষরা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য থাকায় প্রোটিয়ারা ভারতকে কড়া টক্কর দিতে প্রস্তুত।

রূপালী বাংলাদেশ

Link copied!