× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৪ পিএম

জোড়া গোলে সমালোচনার জবাব দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৪ পিএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুই গোল করলাম—এটাই আসল কথা। এভাবেই যেন রাজকীয় ঢঙে নিজের দিকে ধেয়ে আসা সমালোচনার তিরগুলো রুখে দিলেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র।

বৃহস্পতিবার রাতে ব্রাসিলেইরাও-র চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের ২-১ ব্যবধানের জয়ের নায়ক ছিলেন নেইমার। দীর্ঘদিন গোলখরায় ভোগার পর এক ম্যাচেই জোড়া গোল করে তিনি জানান দিলেন—ফুরিয়ে যাননি এখনো।

এদিন ম্যাচের ২৫তম মিনিটেই ডেডলক ভাঙেন নেইমার। দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করার পর তিনি ছুটে যান কর্নার ফ্ল্যাগের দিকে। সেখানে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের সিগনেচার স্টাইলে নেচে উদযাপন করে দর্শকদের মাতিয়ে তোলেন। যদিও প্রথমার্ধেই ভাস্কো সমতা ফেরায়, তবে দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন সাবেক এই বার্সা ও পিএসজি তারকা।

স্পোরটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা ক্ষোভ আর আত্মবিশ্বাস মেশানো কণ্ঠে নেইমার বলেন, ফুটবল এমনই। একদিন বলবে আপনি ফুরিয়ে গেছেন, পরের দিন তারাই আবার আপনাকে বিশ্বকাপে দেখতে চাইবে।

নতুন বছরের শুরুতে অস্ত্রোপচার শেষে মাঠে ফিরতে অনেক লড়াই করতে হয়েছে তাকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, কেবল শতভাগ ফিট থাকলেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে নেইমারের। 

এ প্রসঙ্গে নেইমার বলেন, আমি নিজেকে উজাড় করে দিচ্ছি। এ বছর এটি আমার তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেললাম। শেষের দিকে কিছুটা ক্র্যাম্প লাগছিল, তবে এটা প্রক্রিয়ারই অংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!