× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:০৮ পিএম

ফারহানের ব্যাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:০৮ পিএম

সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত

সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার সেই শর্ট ডেলিভারিটি যখন সাহিবজাদা ফারহানের ব্যাটের আলতো ছোঁয়ায় ডিপ ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়ালো, তখন গ্যালারির গর্জন কেবল একটি চারের জন্য ছিল না। সেই চারেই লেখা হলো ক্রিকেটের নতুন এক মহাকাব্য। ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক এখন পাকিস্তানের এই ওপেনার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে ফারহানের প্রয়োজন ছিল মাত্র ৩৭ রান। ইনিংসের ষষ্ঠ ওভারেই কোহলির ২০১৪ সালের গড়া ৩১৯ রানের সেই কীর্তিকে পেছনে ফেলে রেকর্ডের শিখরে বসেন তিনি। এক আসরে বাবর আজমের ৩০৩ রানের রেকর্ডও এখন ফারহানের দাপটে ম্লান।

আজকের ইনিংসটি কেবল রেকর্ড ভাঙার ছিল না, ছিল রীতিমতো ধ্বংসযজ্ঞ। ৩২ বলে ফিফটি ছোঁয়ার পর ৫৯ বলে ১০০ পূর্ণ করেন এই ওপেনার। ৯টি চার ও ৫টি চোখ-ধাঁধানো ছক্কায় সাজানো এই সেঞ্চুরিটি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান এখন ফারহান। পুরো বিশ্বকাপ ইতিহাসে ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুটি সেঞ্চুরির মালিক হলেন তিনি।

এদিন ফারহানের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রানের পাহাড় গড়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!