× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:২৫ পিএম

সেপ্টেম্বরেই বাংলাদেশে আসছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:২৫ পিএম

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে গত বছরের স্থগিত হওয়া তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী সেপ্টেম্বরেই ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া। 

মূলত গত বছরের আগস্টে রাজনৈতিক কারণে ভারত সফর স্থগিত করলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে। পরবর্তীতে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুকে কেন্দ্র করে সেই উত্তাপ আরও বাড়ে। 

তবে গত কয়েক মাসে মাঠের সেই উত্তেজনা অনেকটাই কমে এসেছে। বিশ্বকাপ পরবর্তী সময়ে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক মহলে বরফ গলতে শুরু করেছে।

এদিকে, বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন এখন আর নেই। বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সময়ের সেই সংকট দূর হয়েছে। 

বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর সাফ জানিয়ে দিয়েছিলেন, ক্রীড়া ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনই তার অন্যতম লক্ষ্য। তার এই ইতিবাচক অবস্থানের পরই বিসিসিআই সফরের ব্যাপারে সবুজ সংকেত দেয়।

বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে ক্রিকেটকে ব্যবহারের যে প্রবণতা ছিল, বর্তমানে তা অনুপস্থিত। ফলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে এখন আর কোনো বড় বাধা নেই।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের বিরতিতে বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে রাজিব শুক্লা সাংবাদিকদের জানান, সম্ভাব্য সব পথ খুঁজে তারা বাংলাদেশকে পূর্ণ সন্তুষ্ট করতে চান। সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও বিসিসিআই স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সবসময় পাশে থাকবে।

একইসাথে ২০৩১ সালের আগে বাংলাদেশে আরও একটি বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজনের ব্যাপারেও বিসিসিআই ও আইসিসি ইতিবাচক অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!