দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ে নামেছে টাইগাররা।
ম্যাচে টসের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান মাঠে উপস্থিত হয়ে খেলা দেখতে যান। বিসিবি প্রাঙ্গণে পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ।
বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। এদিন টসের আগে মাঠে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।
ম্যাচে পাকিস্তান দলের প্রথম ওয়ানডে খেলায় টস জিতে ফিল্ডিং করছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারী পাকিস্তান ২ উইকেটে ৫৩ রান সংগ্রহ করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন