মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতকের দেখা পেলেন টাইগার তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিমের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে টাইগারার।
আজ রোববার (১৫ মার্চ) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। এ দিন শুরু থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালান তানজিদ তামিম। আরেক ওপেনার সাইফ হাসান দেখেশুনেই খেলতে থাকেন।
দুই ওপেনারের জুটিতে শতরান পার করে টাইগাররা। দলীয় ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান।
সাইফ হাসান ফিরলেও একপাশ আগলে প্রথমে অর্ধশতক, তারপর ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান। ৯৯ বলে ১০১ রানে খেলছেন তানজিদ তামিম এবং ১৬ বলে ৭ রানে ব্যাট করছে নাজমুল হোসেন শান্ত।
বল হাতে পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন