× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:২২ পিএম

অনিশ্চয়তায় নেইমারের বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:২২ পিএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের তকমা গায়ে জড়িয়ে আবারও মাঠে নামার স্বপ্ন দেখছিলেন নেইমার জুনিয়র। কিন্তু চোট আর ফিটনেসের লড়াইয়ে থাকা এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই আগামী প্রীতি ম্যাচগুলোর জন্য স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। 

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচ দুটিতে জায়গা না পাওয়া নেইমারের ২০২৬ বিশ্বকাপ যাত্রাকে বড়সড় অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

জানা যায়, আগামী ২৬ মার্চ বস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটিই ব্রাজিলের শেষ প্রস্তুতিমূলক ম্যাচ। আর ঠিক এই সময়েই দলের সবথেকে অভিজ্ঞ এবং সর্বোচ্চ গোলদাতাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি।

দল থেকে বাদ পড়ার খবর শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে খেলা এই ফরোয়ার্ড বলেন, আমি এটা নিয়ে চুপ থাকতে পারছি না। জাতীয় দলে ডাক না পেয়ে আমি অবশ্যই মর্মাহত এবং দুঃখিত। 

তবে লক্ষ্য একই আছে। প্রতিদিনের অনুশীলন আর ম্যাচে নিজেকে উজার করে দেব। সামনে এখনও একটি চূড়ান্ত সুযোগ বাকি আছে।

২০২৩ সালের অক্টোবরে এসিএল এবং মেনিস্কাস ইনজুরিতে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন ৭৯ গোলের মালিক নেইমার। সৌদি প্রো লিগের চুক্তি শেষ করে সান্তোসে যোগ দিয়েছেন মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতেই। 

করিন্থিয়ানসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেললেও কোচ আনচেলত্তি তাকে পুরোপুরি ফিট মনে করছেন না।

আনচেলত্তি তার সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, নেইমার এখনও তার সক্ষমতার শতভাগ অবস্থায় নেই, তাই তালিকায় তার নাম রাখা হয়নি। যদি সে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হতে পারে, তবেই সে বিশ্বকাপে থাকতে পারবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!