× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:২১ পিএম

ফিলিপ ও টার্নারের ব্যাটে মুলতানের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:২১ পিএম

মুলতান সুলতানস। ছবি : সংগৃহীত

মুলতান সুলতানস। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের প্রথম ম্যাচেই জয়ের খাতা খুলল মুলতান সুলতানস। জশ ফিলিপের অর্ধশতক এবং অ্যাশটন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্তিশালী ইসলামাবাদ ইউনাইটেডকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। 

গতকাল শনিবার (২৮ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদের দেওয়া ১৭২ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় মুলতান।

মুলতানের এই জয়ের পথ সহজ করে দেন ওপেনার জশ ফিলিপ। রান তাড়া করতে নেমে দলীয় শুরুতে কিছুটা ধাক্কা খেলেও স্টিভেন স্মিথকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন তিনি। 

স্মিথ ২৩ বলে ৩১ রান করে বিদায় নিলেও ফিলিপি ছিলেন আগ্রাসী। আউট হওয়ার আগে তিনি ৩৫ বলে ৫৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন, যা মুলতানকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেয়।

ফিলিপের বিদায়ের পর দলের হাল ধরেন অ্যাশটন টার্নার। চতুর্থ উইকেটে এই অজি ব্যাটার ফিলিপির সঙ্গে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। টার্নার শেষ পর্যন্ত ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

তবে শেষদিকে আরাফাত মিনহাসের ১১ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসটি মুলতানের জয়কে আরও সহজ করে তোলে। ইসলামাবাদের হয়ে সালমান ইরশাদ ও শাদাব খান ২টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামা ইসলামাবাদ ইউনাইটেড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। 

সংক্ষিপ্ত স্কোর

ইসলামাবাদ ইউনাইটেড: ১৭১/৮ (চ্যাপম্যান ৪০, ফাহিম ২৬; মোমিন ৩/২৪)।

মুলতান সুলতানস: ১৭৫/৫, ১৮.৪ ওভার (ফিলিপি ৫৫, টার্নার ৪৩*, আরাফাত ২৫*; সালমান ২/৩৬, শাদাব ২/৩৩)।

ফল: মুলতান সুলতানস ৫ উইকেটে জয়ী।

রূপালী বাংলাদেশ

Link copied!