× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:০৫ এএম

বিগ ব্যাশের বর্ষসেরার পুরস্কার পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:০৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলতে নেমে লেগস্পিন ঘূর্ণিতে একের পর এক ব্যাটারকে বিপদে ফেলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় নিজের দলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ।

ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে রিশাদের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখে- ‘রিশাদ বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।’

বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছে ক্রিকেট তাসমানিয়া। তারই অংশ হিসেবে এই পুরস্কার পান রিশাদ।

রিশাদ ছাড়াও হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকায় ছিলেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী। তবে সবাইকে ছাড়িয়ে শীর্ষ পুরস্কারটি জিতে নেন এই বাংলাদেশি লেগস্পিনার।

হোবার্টের হয়ে প্লে-অফে যেতে না পারলেও পুরো মৌসুমজুড়ে নজরকাড়া বোলিং করেছেন রিশাদ। দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। ১১ ইনিংসে বোলিং করে ১৫ উইকেট নেন তিনি। তার ইকোনমি রেট ৭.৮২ এবং বোলিং গড় ২০.৮৬। ২৬ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার।

এর আগে ২০২৪-২৫ মৌসুমেও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদের। তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ থাকায় সেটি সম্ভব হয়নি।

সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে তার পারফরম্যান্সে সতীর্থদের পাশাপাশি প্রশংসা করেছেন রিকি পন্টিংও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে ৭১ উইকেট নিয়েছেন রিশাদ। যেখানে তার ইকোনমি রেট ৮.১২।

রূপালী বাংলাদেশ

Link copied!