× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:৪৭ পিএম

বাংলাদেশের সমর্থকদের নিয়ে যা বললেন ডেকলান সুলিভান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:৪৭ পিএম

ডেকলান সুলিভান। ছবি : সংগৃহীত

ডেকলান সুলিভান। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুণ্ণ রেখে দেশে ফেরার পর উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছে বাংলাদেশ দল। শনিবার মালদ্বীপ থেকে ফেরার পর রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

সেই অনুষ্ঠানে নিজের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাতে গিয়ে তরুণ ফুটবলার ডেকলান সুলিভান বলেন, ‘বাংলাদেশের সমর্থকরাই বিশ্বের সেরা।’

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান। রোনান পুরো টুর্নামেন্টজুড়ে মাঝমাঠ ও আক্রমণে নির্ভরতার প্রতীক হয়ে খেলেছেন। দলের হয়ে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করে তিনি শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অন্যদিকে, ডেকলান সুলিভান তুলনামূলক কম সময় মাঠে থাকলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রতিটি সুযোগে। বিশেষ করে সেমিফাইনালে নেপালের বিপক্ষে বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যেই দুটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে প্রতিপক্ষকে কোণঠাসা করে দেন তিনি। 

ফাইনালেও ভারতের বিপক্ষে বদলি হিসেবে নেমে দলের জয়ে কার্যকর ভূমিকা পালন করেন এই তরুণ তুর্কি।

মালদ্বীপে অনুষ্ঠিত এই আসরে গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে গ্যালারিভর্তি লাল-সবুজ সমর্থকদের উন্মাদনা দেখে অভিভূত ডেকলান। 

তিনি জানান, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের গর্জন এবং দেশের মানুষের অনলাইন সমর্থন তাদের মাঠের লড়াকু মানসিকতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এই ভালোবাসার জন্যই তারা ট্রফিটি ধরে রাখতে সক্ষম হয়েছেন।

শুক্রবার রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ে সমতা থাকার পর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!