মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। ২৪ ঘণ্টা পার হতে না হতেই ক্রিকেটারদের বড় সুখবর দিল তার নেতৃত্বাধীন নতুন বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) প্রথম বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবাল বিষয়গুলো জানান।
তামিম ইকবাল বলেন, ‘আজকে কয়েকটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি। আমাদের নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কি না। এটা একটা সময় ১ হাজার টাকা ছিল। তারপর এটাকে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’
তিনি আরও বলেন, ‘আজকে আমরা যেটা অনুমোদন দিয়েছি আমি বলব না, এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। কারণ সবকিছু বাড়ানোর একটা সীমাবদ্ধতা আছে। এখন থেকে তারা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।’
তামিমের প্রথম দিনের প্রধান সুখবরগুলো হলো
বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি: ঘরোয়া লিগে পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বৃদ্ধি করা হবে।
নারীদের জন্য সুখবর: ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারের সংখ্যা বাড়িয়ে ৩৫ জন করা হয়েছে। তাদের ৩০ হাজার টাকা করে মাসিক বেতন ছিল। সেটা বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে।
ম্যাচ ফি দ্বিগুণ: এখন থেকে তারা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।’ এছাড়া লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য পুরুষরা পাবেন ১ লাখ টাকা করে, যা আগে ছিল ৭০ হাজার টাকা।
নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন: বিদুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় দিনের আলোতে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন